ঢাকা ইমপিরিয়াল কলেজের ২৫তম ব্যাচের নবীনবরণ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০০:১০

গত ২৫ জুলাই যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মোঘল হলে অনুষ্ঠিত হয় ঢাকা ইমপিরিয়াল কলেজের ২৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাশিল্পী অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আরিফ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জলের গান ব্যান্ড এবং কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি