অনুষ্ঠিত হলো এ্যাড্রা বাংলাদেশের “কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রজেক্ট (সিইপি)”–এর দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও ত্রাণ সংস্থা এ্যাড্রা বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মাহামুদুল হাসান, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) ড. কে. এম. মামুন উজ্জামান, সমবায় অধিদপ্তরের যুগ্ম রেজিস্ট্রার মো. কামরুজ্জামান এবং এ্যাড্রা বাংলাদেশ বোর্ড চেয়ারম্যান পা: তিমথী রায়।
এ্যাড্রা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিওয়ান এলান শিন বলেন, এই প্রকল্পে বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন এ্যাড্রা বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর শিমু ক্যারোলিন শিকদার। প্রকল্পের প্রভাব মূল্যায়নের ফলাফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
অনুষ্ঠানে উপকারভোগীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্য শেষে সমাপনী অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
