তানোরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৮

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০১:৩৩

রাজশাহীর তানোরে ৮জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। এদের মধ্যে ৪জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৪জন মাদকসেবী। শনিবার তাদেরকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে তানোর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। 

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃত মাদকসেবীরা হলেন, তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের এমাজ উদ্দিনের পুত্র মুক্তার হোসেন (২৫), একই গ্রামের ইসলামের পুত্র সোহেল রানা (২৬), ও কাসারদীঘি গ্রামের রফিক উদ্দিনের পুত্র ফিরোজ কবির (২২)। 

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাত পুকুরিয়া গ্রাম থেকে গোদাগাড়ী উপজেলার মৃত শশি গোপালের পুত্র শ্রী উপেন মাহাতোকে (৬০) ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন। 

অপরদিকে, শুক্রবার দিবাগত রাতে তানোর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে মাদক মামলায় ৪জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে।
 
আটককৃতরা হলেন- মোহর গ্রামের তৈয়ব আলীর পুত্র ফারুক হোসেন (২৭), কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র হাবিবুর রহমান (৩৮), মাসিন্দা গ্রামের নাজিম উদ্দিনের পুত্র আকাশ আলী (২২), ও ইলামদহি গ্রামের দিদার বক্সের পুত্র আব্দুর রহমান (৪৮)।