কমলগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৩:৫৩

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ির পুকুরে ডুবে সুইটি মালাকার (১৭)  নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সুইটি। প্রায় এক ঘণ্টা পর তার লাশ পানির উপর ভেসে উঠে।  

মৃত সুইটি মালাকার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী। তিনি লক্ষীপুর গ্রামের ইরেশ মালাকারের মেয়ে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুইটি মালাকার কলেজে আসার জন্য সকাল ৭টায় বাড়ির পুকুরে নামে। এর পর থেকে তিনি নিখোঁজ  ছিল। সকাল ৯টায় পুকুরের পানির উপর তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত ছাত্রীটি সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।

ইত্তেফাক/এমআরএম