উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৪:০৩

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবু মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মৌজা মালতিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কমলগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

স্থানীয়রা জানায়, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে কাঠমিস্ত্রি আবু মিয়া মালতিবাড়ি গ্রামের মৃত ফুলজারের বাড়ির একটি টিনের ঘর মেরামত করতে আসেন। এসময় টিনের বেড়া সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন।

ইত্তেফাক/এমআরএম