ট্রাকের চাকায় পিষে গেল হাত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৭:১৬

মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন কালাম। অপরপ্রান্ত থেকে এক ট্রাক আসছিল। চৌবাড়িয়া গরুহাটার রাস্তায় ট্রাকটিকে সাইড দেয়ার সময় মোটরসাইকেলের সামনের চাকা কাদায় পিছলে ট্রাকের নিচে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে কালামের ডানহাত পিষে থেঁতলে যায়। বাহু থেকে মাংসপেশি ঝুলে আসে কবজির নিচে।

রবিবার দুপুর দেড়টার দিকে রাজশাহীর তানোর উপজেলার চৌবাড়িয়া গরুহাট সংলগ্ন রাস্তায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাকায় গুরুতর আহত কালামের বাড়ি নিয়মতপুর উপজেলার জোনাকী গ্রামে। তিনি পেশায় একজন চানাচুর ব্যবসায়ী।

আরো পড়ুন: পাঁচ সপ্তাহের জন্য পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পল্লী চিকিৎসক নাদিমুল ইসলাম বলেন, আমার জীবনে এমন মর্মান্তিক দুর্ঘটনা কখনও দেখিনি। রাস্তার পাশে কাদা ছিলো। একটু থেমে মোটরসাইকেল নিয়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটতো না। 

গুরুতর আহত কালামের ভাই মাঝে-মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন। তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে তিনি জানান। তাকে একটি ভ্যানগাড়িতে করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ