গত ২৭ জুলাই ইত্তেফাক অনলাইনে প্রকাশিত ‘ইউএনওর স্ত্রীর মোবাইল পানিতে, উদ্ধারে ৬ সদস্যের ডুবুরি দল’ শীর্ষক সংবাদটির বিষয়ে প্রতিবাদলিপি দিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে মোবাইল ফোনটি আমার স্ত্রীর নয়, আমার অফিসিয়াল ফোনসেট ছিল। ঐ ফোনে গুরুত্বপূর্ণ নম্বর থাকায় তা এবং সরকারি হওয়ায় গুরুত্ব অনুধাবন করে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়। একদিন পর তা উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস তাদের বিভাগীয় সাফল্য হিসাবে এই তথ্যগুলি সাংবাদিকদের জানান। তথ্যগত ভুলের কারণে সংবাদটি ভিন্নভাবে প্রকাশ হয়। আমি এই প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’
ইত্তেফাক/জেডএইচ
