এভারেস্টের তিন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:০৬

 

১.

এভারেস্ট জয়ের পূর্ব ইতিহাসকে টপকে ২৪ বার মাউন্ট এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের কামি রিটা শেরপা। গত ১৫ মে ২৩ বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠে সবচেয়ে বেশি এভারেস্টে ওঠার রেকর্ড গড়েছিলেন। এক সপ্তাহের মাঝে ফের সেখানে পৌঁছে নিজের রেকর্ডই ভাঙলেন ৫০ বছরের এই পৌঢ়। মঙ্গলবার সকাল ৬টা ৩৮ মিনিট নাগাদ নেপালের দিক থেকে এভারেস্টে ওঠেন কামি। ১৯৯৪ সালে ২৪ বছর বয়সে প্রথম এভারেস্টে ওঠেন নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামের এই বাসিন্দা।

 

২.

২০১৩ সালে শেরপাদের সঙ্গে উইলি স্টেক, সিমন মোরো ও গ্রিফিথ নামে ৩ জন পর্বতারোহীর চরম ঝগড়া হয়। যখন শেরপারা তাঁদের পর্বত আরোহণ স্থগিত করার আদেশ দেন। শেরপারা পদে পদে পর্বতারোহীদের অভিযুক্ত করতে থাকেন এই বলে যে, তাঁদের কারণেই পাহাড়ে ধস নেমে আসে এবং তাতে শেরপারা আহত হন। পর্বতারোহীরা সেই অভিযোগ অস্বীকার করেন এবং তা সহিংসতার রূপ ধারণ করে। সেই সহিংসতায় শেরপারা একজন পর্বতারোহীকে আঘাত করে ও হত্যা করার চেষ্টা করে।

 

৩.

এভারেস্টে আরোহণ করা সবচেয়ে কঠিন ও পর্বতারোহীদের মৃত্যু হার একমাত্র এই শৃঙ্গেই সবচেয়ে বেশি, এই তথ্য কিন্তু সঠিক নয়। এভারেস্টের কাছাকাছি অবস্থিত আরেকটি পর্বত মাউন্ট গডউইন অস্টেন, হিমালয়ের দ্বিতীয় সর্ববৃহত্ পর্বত এটি, যা আরোহণে মৃত্যু হার হলো শতকরা ২৬ ভাগ। যেখানে এভারেস্টের মৃত্যু হার শতকরা ৪ ভাগ।