সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'ফার্মা ফেস্ট ২০২৫' উদ্বোধন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আজ থেকে শুরু হলো দু’দিনব্যাপী 'ফার্মা ফেস্ট ২০২৫'। দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানটি দেশের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ডিএমডি এবং সিইও জনাব মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর পরিচালক, মার্কেটিং জনাব এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চোধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ ইসরাত জাহান বুলবুল চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ডঃ দেওয়ান মোঃ ফরিদ, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), কর্পোরেট লিডার, ফার্মাসিস্ট, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অ্যালামনাই এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম