জয়ের নতুন একক অ্যালবাম ‘লাপাত্তা’

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:১২

সম্প্রতি প্রকাশিত হলো সংগীতশিল্পী জয় শাহরিয়ারের চতুর্থ একক অ্যালবাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি গেমস রুমে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এ উপলক্ষে আয়োজিত কনসার্টে জয় শাহরিয়ার ছাড়াও গান পরিবেশন করে ব্যান্ড দ্য মিলিপুটস, গানকবি, অর্জন ও সুহূদ। আয়োজনে ছিল আজব কারখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই অ্যালবামে গান রয়েছে ৮টি। সব গানের কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন মহান ফাহিম ও জয় শাহরিয়ার। সাউন্ড ডিজাইন করেছেন নাবিদ সালেহীন নিলয়। গানগুলো হলো লাপাত্তা, খুব, আমিতো এমনই, মিথ্যের বেসাতি, এভাবেই, ভালোবাসার কোনো মানে নেই, সুন্দরী, তুমিও আমার হতে পারতে। গানগুলো শ্রোতারা শুনতে পারবেন দেশে জিপি মিউসিক, ভাইবে। দেশের বাইরের শ্রোতারা শুনতে পারবেন আই টিউনস, স্পটিফাই, আমাজন, সাভান, গানা, ডিজারসহ ২০০টি পোর্টালে। আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলেও অ্যালবামটি শুনতে পারবেন শ্রোতারা।