রাজৈরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০০

রাজৈরের গ্রাম থেকে এয়াকুব (৩৫) শেখ নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। 

রবিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার সুন্দীকুরি গ্রামের মৃতের বাড়ির কাছের রাস্তার পাশে থেকে লাশ উদ্ধার করা হয়।

লাশের অনতিদূরে তার ব্যবহূত মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্যান্ডেল পড়ে ছিল। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে ।

ওসি মো. শাজাহান মিয়া জানান, লাশের অবস্থান দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে দুঘর্টনায় কবলিত হয়ে মারা গেছে। তারপরেও লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।