নিয়ামতপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শ্রীমন্তপুর ইউপির ঝাজিরা গ্রামের আব্দুল হামিদের মাদকাশক্ত ছেলে জহুরুল ইসলাম গত শনিবার দুপুরে নেশার টাকা চাওয়া নিয়ে বাগ্-বিতণ্ডার এক পর্যায়ে মাথায় লাঠির আঘাতে পিতা আব্দুল হামিদ (৫০) খুন হন। রবিবার বেলা ১টায় পুলিশ ঘাতক ছেলে জহুরুল ইসলামকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। থানায় একটি হত্যা মামলা হয়েছে। ছেলে জহুরুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
