রামগঞ্জে অপরাধ প্রতিরোধে মা সমাবেশ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৩

রামগঞ্জ উপজেলার করপাড়ায় শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় কমিটির উদ্যোগে রবিবার প্রতিষ্ঠানের হলরুমে গুজব, ডেঙ্গু, মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে এবং মানসম্মত শিক্ষা শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। করপাড়া ইউপি চেয়ারম্যান ও  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিবের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।