এখনো গাজার দিকে যাচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘ম্যারিনেট’ জাহাজ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:০৩

গ্লোবাল সামুদ ফ্লোটিলা জানিয়েছে, তাদের একটি জাহাজ 'মারিনেট' এখনো যাত্রা অব্যাহত রেখেছে। খবর আলজাজিরার।

সংগঠনটি ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, "গত ২৪ ঘণ্টায় ২১টি জাহাজ আটক নিশ্চিত হয়েছে, ২০টি জাহাজের ব্যাপারে ধারণা করা হচ্ছে যে সেগুলোকেও আটক করা হয়েছে, এবং ১টি জাহাজ এখনো যাত্রা করছে।"

পোস্টে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে ৪৫০ জনের বেশি বেসামরিক নাগরিককে "অবৈধভাবে অপহরণ" করা হয়েছে।

'মারিনেট' জাহাজের সর্বশেষ অবস্থান সম্পর্কে বিস্তারিত পাওয়া গেলে তা জানানো হবে।

ইত্তেফাক/এএম