মো. শাহ জামাল
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীতকরণ উপলক্ষে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৪ নভেম্বর সন্ধ্যায় পৌরমঞ্চে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র শফিক জাহেদী রবিন।
দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণে মেলান্দহ পৌরসভা এই আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি আসনের সাবেক এমপি ডা. মুরাদ হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. বাকি বিল্লাহ, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম হাবিবুর রহমান চাঁন, সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া, পৌর সচিব শরীফুল হক ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের নেতা সফি সালেহ গেন্দা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সম্পাদক হাবিবুর রহমান হেলাল, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আনজু মনোয়ারা হেনা, সাবেক নয়ানগর ইউপি চেয়ারম্যান ফকির আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন পৌর অ্যাকাউন্ট্যান্ট মাকসুদুর রহমান শামীম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌর সচিব শরীফুল হক ভূঁইয়ার নেতৃত্বে বেশকিছু শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
