সদরঘাট লঞ্চ টার্মিনালে বন্ধ হয়নি খেয়া নৌকার অবৈধ চলাচল

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:১৪

সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গায় খেয়া নৌকার অবৈধ চলাচল বন্ধ করতে পারেননি বিআইডাব্লিউটিএর কর্মকর্তারা। অথচ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে প্রতিবছর মারা যাচ্ছে অনেক মানুষ। সদরঘাট টার্মিনাল নৌ-থানা ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দেওয়া তথ্য মতে, গত ১০ মাসে সদরঘাট টার্মিনাল এলাকায় লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় নৌকা ডুবে ২৩ যাত্রীর মৃত্যু হয়েছে। প্রতিবছর ঈদে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত ২০০টি লঞ্চ দেশের বিভিন্ন জেলায় যাওয়াআসা করে এবং ৬০ লাখ থেকে ৭০ লাখ যাত্রী ঈদের ছুটিতে বাড়ি যায়। তখন ‘লঞ্চ-নৌকার জটে’ দুর্ঘটনায় মানুষের মৃত্যুর আশঙ্কাও অনেক বেড়ে যায়           —ইত্তেফাক