বেড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের আত্মহত্যা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:২২

বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল রোমেল (৩৮) গতকাল আত্মহত্যা করেছেন।

রোমেল বেড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন আলমের ছেলে। ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু জানান, বেলা ১টার দিকে শয়নকক্ষের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তারা দেখতে পান গলায় ফাঁস নিয়ে রোমেল ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।