গত ২৯শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিস ডেব্রা বয়েস, সিনিয়র ট্রেড কমিশনার, এবং জনাব কাজী গোলাম ফারহাদ, ট্রেড কমিশনার।
প্রতিনিধি দলটি এআইইউবির প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, এআইইউবি এবং সেক্রেটারি জেনারেল, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি); প্রফেসর ড. সাইফুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর, এআইইউবি; প্রফেসর ড. নিসার আহমেদ, ট্রেজারার, এআইইউবি: গ্রুপ ক্যাপ্টেন (অব:) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার, এআইইউবি; প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এআইইউবি; এবং প্রফেসর ড. এস. এ. এম. মঞ্জুর এইচ, খান, প্রক্টর ও এআইইউবি'র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে এআইইউবি ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম, শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ এবং যৌথ গবেষণা উদ্যোগ। উভয় পক্ষ বিশ্বব্যাপী একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি এআইইউবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।
