ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধস, চীনে ৩৬ জন নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৩৩

ভারী বৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলে একটি গ্রামে ভূমিধসে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গুইঝোউ প্রদেশের শুইচাং কাউন্টিতে গত মঙ্গলবার ঐ ভূমিধসে একটি গ্রামের ২০টির বেশি বাড়ি চাপা পড়ে। উদ্ধারকর্মীরা সেখান থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন। ভূমিধসে মাটির নিচে চাপা পড়া জীবিত বা মৃতদেহ উদ্ধারে সেখানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। চীন সরকার ভূমিধসের এ ঘটনায় উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তিন কোটি ইউয়ান তহবিল প্রদান করেছে। চীনে এ বছর বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। যাতে বহু মানুষ নিহত হয়েছে এবং হাজারো মানুষকে উদ্ধার করা হয়েছে। -বিবিসি