মাদারগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৩৮

মাদারগঞ্জে রুমানা (৭) নামের এক শিশু সাপের কামড়ে মারা গেছে। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, নিহত শিশুটি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম সুখনগরী গ্রামের রাশেল মিয়ার শিশু কন্যা।

সে রাতে বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ তার পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করলে সে চিৎকার দিয়ে উঠে। পরে তার মা বাবা তার পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পেয়ে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।

ইত্তেফাক/আরকেজি