শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৫:৫৪

শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের কলিমনগরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে একটি দ্রুতগামী সিএনজির সংঘর্ষে সিএনজি যাত্রী আক্কাছ মিয়া (২০) নিহত হয়েছেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলাধীন নিশাপট গ্রামের আব্দুর রহিমের পুত্র। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উল্লেখিত স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ অভিমুখি একটি যাত্রীবাহী সিএনজি কলিমনগর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লেকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টায় আক্কাছ মিয়া মারা যায়। 

আরও পড়ুন: ফেসবুকের নতুন কৌশল

আহত অপর তিন যাত্রী শাওন মিয়া, হেলিম মিয়া ও চান মিয়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

ইত্তেফাক/নূহু