নাসিরনগরে প্রতিপক্ষকে ফাঁসাতে বাবা খুন করল ছেলেকে

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:০৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষকে ফাঁসাতে মাদকাসক্ত বাবা তার ছেলে মোরছালিনকে (১০) খুন করে। ঘাতক বাবা মোশাহিদ মিয়াকে (৩৪) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাত ৯ টার দিকে  ধরমণ্ডল গ্রামের এ ঘটনা ঘটে। মোরছালিন ধরমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৫ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ধরমণ্ডল গ্রামে মোরছালিনের গলা কেটে পালিয়ে যায় ঘাতক বাবা। পরে এলাকাবাসীর সন্দেহ হলে মাদকাসক্ত মোশাহিদকে আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুন: আজ থেকে মিলবে ট্রেনের আগাম টিকিট

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, ঘাতক মাদকাসক্ত। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই খুন করেন ছেলেকে। মোশাহিদকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদরে জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম