তা র কা ব চ ন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

খুব কষ্ট হয় যখন আমাদের ফ্যানরা বলে নতুন গানের ফ্রি ডাউন লোড লিঙ্কটা দেন। খুব লজ্জা লাগে। আমি বলি আপনারা অনলাইনে কাপড় কিনতে পারছেন, পয়সা খরচ করে ইন্টারনেট ব্যবহার করছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন এমনকি কোরবানির গরুও কিনছেন। কিন্তু শিল্পীদের ১০ টাকা দিয়ে একটা গান কিনতে আপনাদের খুব কষ্ট হয়। আমাদের গান কেনা বন্ধ হয়ে গেছে। অনেক ফ্রি দেওয়া হয়েছে আর ফ্রি হবে না। এই লড়াইটা আমাদের জিততেই হবে। শিল্পীদের গানের রয়্যালিটি নিয়ে সবসময় কথা বলেছেন আইয়ুব বাচ্চু। জীবনের শেষদিকের সাক্ষাত্কারেও এ বিষয়ে কথা বলেছেন। অর্থের জন্য শরীরের ওপর অত্যাচার করে গান গেয়েছেন। অনেক দুঃখ-কষ্ট নিয়ে আইয়ুব বাচ্চু ওপারে চলে গেছেন। আমরা যারা জীবিত আছি, আমাদের, আপনাদের সচেতন হতে হবে।

 

শ্রোতাদের গান না কেনা প্রসঙ্গে

ব্যান্ড তারকা মাকসুদুল হক