বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিবিসি বাংলার সাক্ষাৎকারের ১ম পর্ব ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই প্রদর্শনীর আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আহসান উদ্দিন খান শিপন। তিনি নিজ উদ্যোগে স্থানীয় পর্যায়ে এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নোয়াগাঁও ১নং ওয়ার্ড বিএনপি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং সরাইল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সন্ধ্যা জুড়ে স্থানীয় সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল স্পষ্ট উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহ। তারা গুরুত্বের সঙ্গে সাক্ষাৎকারটি উপভোগ করেন।
অনুষ্ঠানে আয়োজকরা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা ও ভবিষ্যতের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং এই ধরনের উদ্যোগকে গণসচেতনতা তৈরিতে কার্যকর বলে উল্লেখ করেন।
