ফরিদপুরের চরভদ্রাসনে সেলিম বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
দুই ছেলে ও এক মেয়ের জনক সেলিম রবিবার ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়ি আসে। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের লোহারটেক বাছার ডাঙ্গী গ্রামে মৃত কদম বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
সেলিমের শ্বশুর মো. মানিক মোল্যা ও তার স্ত্রী মুন্নি আক্তার জানান, সেলিম ঢাকার যাত্রাবাড়ি একটি গ্যারেজে কাজ করত। এক মাস আগে সে নিজেই একটি গ্যারেজ দিয়ে ব্যবসা করছিল। বৃহস্পতিবার সে জ্বরে আক্রান্ত হয়। প্রথম দুইদিন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খায়। এতে কোনো প্রতিকার না পেয়ে গত রবিবার বিকেলে ঢাকা থেকে বাড়ি আসে সেলিম। বিকেলে স্থানীয় চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে রাতে সেলিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে বিভিন্ন টেস্ট করানো হয়। সোমবার ভোর ৫টার দিকে সেলিম মারা যায়।
ইত্তেফাক/এমআরএম
