নাটোর-৩ আসনে পলকের গণসংযোগ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০২

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বুধবার কলম ইউনিয়নের জগতপুর, সালাম মোড়, কলম বাজার, কলম গোলা, নুরপুর, বলিয়াবাড়ি এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দিন, সহ-সভাপতি  আব্দুল ওদুদ মোল্লা, সাবেক এমপি আশরাফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম দুলু, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, আওয়ামী লীগ নেতা বাবলু মেম্বার প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ