দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রস্তুতি

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:৪৪

About: কোনো বিষয়. প্রসঙ্গ, প্রায় বুঝাতে তার পূর্বে About বসে

ইংরেজি

এম এ হামিদ খান, সহকারি অধ্যাপক

ধনবাড়ি সরকারি কলেজ, টাঙ্গাইল

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,  ইতোপূর্বে Preposition এর কিছু ব্যবহার নিয়ে আলোচনা করা হলো

 

USE OF PREPOSITION

 

 

1.For, Since: নির্দিষ্ট সময় (Point of time)- এর পূর্বে Since এবং অনির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে for বসে। যেমন:

(i) It has been raining since morning.

(ii) It has been raining for three hours.

 

2.After/in: অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে after এবং ভবিষ্যত্ কালের ব্যাপক সময়ের পূর্বে in বসে। যেমন:

(i) I returned after  six  months.

(ii) I shall finish the work in a week.

 

3. In, by, before,: ভবিষ্যত্ কালের ব্যাপক সময়ের পূর্বে in এবং নির্দিষ্ট সময়ের পূর্বে by বা before বসে। যেমন:

(i) He will come in a month.

(ii) He will return before 4P.M.

 

4. In এবং Into: কোনো কিছুর ভিতর অবস্থিত বা স্থিতিশীলতা বা বিদ্যমান বোঝালে তার পূর্বে In এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা বা রূপান্তরিত বোঝালে তার পূর্বে Into বসে। যেমন:

(i) He is in the room (সে রুমের ভিতর আছে)

(ii) He entered into the room. ( সে রুমের ভিতর প্রবেশ করেছিল)

5.On/Over: কোনো কিছুর উপর (লাগালাগি)  বোঝাতে তার পূর্বে On এবং লাগালাগি না থেকে উপরে অন্যস্থান করলে তার পূর্বে Over

বসে। যেমন:

(i) The book is on  the table.( এখানে বই এবং টেবিল লাগালাগি)

(ii) The sky is over our heads.(এখানে আকাশ এবং মাথা লাগালাগি নয়)

 

6.Of/Off:  কোনো কিছুর বা কারোর  বুঝাতে Of এবং কোনো কিছু থেকে বিচ্ছিন্ন বুঝাতে Off  বসে । যেমন:

(i) This is the house of  my friend. (এটা আমার বন্ধুর বাড়ী)

(ii) The house is cut Off  the village.(এই বাড়ীটি গ্রাম থেকে বিচ্ছিন্ন)

 

7 . About: কোনো বিষয়. প্রসঙ্গ, প্রায় বোঝাতে তার পূর্বে About বসে। যেমন:

(i) We talked about literature. (আমরা সাহিত্য প্রসঙ্গে কথা বলছিলাম)

(ii) He is about to die.( সে প্রায় মৃত)

এগুলো ছাড়াও Word (Verb) এর পরে নির্দিষ্ট Preposition বসিয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করা যায়।

Preposition- এর ব্যবহারভেদে উক্ত Word (Verb) গুলোও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। যেমন:

 

1.Die- এর পর অর্থের তারতম্যে of, by, for, from ইত্যাদি বসে। যেমন:

(i) অসুখে মারা গেলে-He died of cholera.

(ii) দুর্ঘটনা বা আকস্মিভাবে মারা গেলে-He died by accident.

(iii) দেশ,জাতি,ধর্ম বা আত্মত্যাগ হলে- He died for  the freedom of the country

(iv)  অনাহার/অতিহারে মারা গেলে- He died from overeating of the country.

2. একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা হলে With এবং অসম বা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা হলে to বসে। যেমন:

(i) Nazrul may be compared With Shelly.(ব্যক্তির সাথে ব্যক্তির)

(ii) Over lives may be compared to flowers.( জীবনের সাফল্যের)

3. Use (প্রয়োজন)- এর পর for বসলে তার পরে Noun/Pronoun হয় এবং of বসলে তার পরে Verb (ing) যুক্ত হয়।

যেমন: (i) I have no use for the book.

(ii) There is no use of  buying the book.