কাপাসিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর ঢাকায় মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:২৭

গাজীপুরের কাপাসিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল করিম সরকার (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার মধ্যরাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়। সোমবার জানাজা শেষে তাকে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি জেলার কাপাসিয়া সদরের কাপাসিয়া ইউনিয়নের খোদাদিয়া গ্রামের মৃত হাসান আলী সরকারের ছেলে। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, গত বুধবার করিম সরকার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসা নিয়ে চলে যান। জ্বর, ডায়েরিয়াম কালো পায়খান ও ক্ষুধামন্দা নিয়ে শনিবার ভোরে ফের তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তির পর চিকিৎসক রোগ সনাক্তের জন্য বেশকিছু পরীক্ষা নিরীক্ষা দেন। এরই মধ্যে তার শরীরের অবস্থার আরো অবনতি দেখা দেয়। পরে স্বজনরা ছাড়পত্র নিয়ে শনিবার রাতেই তাঁকে দ্রুত ঢাকা সিএমএইচে নিয়ে যান। 

আরও পড়ুন : বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার: ডিআইজি পার্থ কারাগারে

কাপাসিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রউফ জানান, সিএমএইচ-এ ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান করিম সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ইত্তেফাক/কেআই