সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার বাদশা মিয়া উরফে বাচা (৩৮) ও মোজাক্কির আলীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ইত্তেফাককে জানান, ‘গ্রেফতারকৃত ডাকাত সর্দার বাদশা মিয়া উরফে (বাচা) ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মান উল্লাহর ছেলে, ডাকাত মোজাক্কির আলী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চন্দন মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি খুনসহ একাধিক মামলা রয়েছ। এ ব্যাপারে এসআই লুৎফুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
