সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বন্যাদুর্গত এলাকায় কোনো লোক অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিপুল পরিমাণে খাদ্য মজুত রয়েছে। যা আমাদের দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় কোনো খাদ্য ঘাটতি হবে না। তিনি গতকাল সোমবার ফরিদপুরের সদরপুর উপজেলার চর অঞ্চলের তিনটি ইউনিয়নের বন্যাদুর্গত ও নদীভাঙন কবলিতদের মাঝে জেলা প্রশাসনের বরাদ্দ থেকে ১ হাজার ৯৫০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্যা, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু এহসান মিয়া, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
