মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়র্শিবাওয়া গ্রামের রিয়াজ সিকদারের বাড়ি থেকে রবিবার রাতে বিদেশি ওয়ানশুটার গানসহ দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রিয়াজ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অপরাধে থানায় চারটি মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদে রিয়াজ তার ঘরে থাকা অস্ত্রের কথা জানায়। সেই তথ্য মতে বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালানো হয়। এ ঘটনায় রিয়াজকে আসামি করে সোমবার অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
