বগুড়ায় উপজেলা চেয়ারম্যানসহ জামায়াতের ৬ নেতা কারাগারে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

ককটেল বিস্ফোরণ মামলায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা তায়েব আলীসহ জামায়াত-শিবিরের ছয়জন নেতাকর্মী অবকাশকালীন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে অবকাশকালীন জেলা দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

অন্যান্য আসামীরা হলেন- কাহালু উপজেলা জামায়াতের আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মোমিন, কাহালু পৌর জামায়াতের সেক্রেটারি ও পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, শিবির নেতা জাহাঙ্গীর আলম, রেজওয়ান হোসেন ও ফকরুল ইসলাম।

কাহালু থানার উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা ডেভিড হিমাদ্রী বর্মণ বলেন, এ বছরের ৩ অক্টোবর কাহালু সদরের আওয়ামীলীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামি ছিলেন তারা। এ মামলায় ২২জন এজাহারভূক্তসহ ৬০-৭০জন অজ্ঞাতনামা আসামি ছিলেন। আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। বুধবার নিম্ন আদালতে জামিন নিতে গেলে অবসরকালীন জেলা দায়রা জজ তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠান।

বগুড়ার জেলা আদালতের সরকারি কৌশলী (পিপি) আবদুল মতিন বলেন, তার সহকারী কৌশলী (এপিপি) সাব্বির আহম্মেদ রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন। এবং জেলা দায়রা জজ জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ