সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধে চিকিত্সা বিষয়ে জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে ডেঙ্গু জ্বর নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা সুলতানা হক।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্যান্সি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক মেডিক্যাল অফিসার সজিব রহমান প্রমুখ।
