সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২১:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে সায়মা পানিতে ডুবে যান। পরে সহপাঠীরা ও উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থী সায়মা হোসেন সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে রামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এএইচপি