জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী সম্ভাব্য সময়সূচি হলো:
• চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা: ৫ ডিসেম্বর ২০২৫
• বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের পরীক্ষা: ১৩ ডিসেম্বর ২০২৫
• বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি-ইউনিটের পরীক্ষা: ২৬ ডিসেম্বর ২০২৫
• সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা: ৯ জানুয়ারি ২০২৬
• কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা: ২৩ জানুয়ারি ২০২৬
উল্লেখ্য, এগুলো সম্ভাব্য তারিখ, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শর্তানুযায়ী পরিবর্তিত হতে পারে।

