কক্সবাজারের উখিয়ার ডাকাতিসহ ডজন মামলার আসামি ইসলামকে পুলিশ গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজাপালং ইউনিয়নের দরগাবিল বাগানের পাহাড়স্থ বাড়ির পার্শ্বে ভর্তি একটি ঝুপড়ী ঘর থেকে তাকে আটক করা হয়।
উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক তপন জানান, আটক ইসলামের বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতি, সন্ত্রাসী, ইয়াবা পাচার ও সেবনসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত ১ বছর ২ মাসের সাজা প্রদান করেছেন।
ইত্তেফাক/বিএএফ
