অ্যাকাউন্টস থেকে দেড় কোটি টাকা চুরির অভিযোগ ও লুটপাটের ঘটনায় সিটি ইউনিভার্সিটির প্রশাসন মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম আর কবির। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. এম আর কবির বলেন, ‘শুধু গাড়ি পোড়ানো আর ভাঙচুর নয়, শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানুষিক নির্যাতনের জন্যও ক্ষতিপূরণ দিতে হবে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে’।
উল্লেখ্য, গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে থুথু ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মধ্যে রাতে ওই ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রশাসনিক ভবন ভাঙচুর ও বাসে অগ্নি সংযোগ করে।

