পাঁচবিবিতে নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১১:৫৩

পাঁচবিবির ছোট যমুনা নদী থেকে সোমবার রাত ১০টার দিকে ঋতু বন্নি দাস (১৩) নামের ৮ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে জেলা সদরের মাধাইনগরের বিশ্বনাথ পালের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঋতু বন্নি দাসের বাবা জয়পুরহাট শহরের সবুজনগরে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। ঋতু বন্নি দাস জয়পুরহাট কালেক্টর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসার পর সে নিখোঁজ হয়। রাতে তার লাশ পাঁচবিবি পৌর শ্মশান ঘাট এলাকার নিকট ছোট যমুনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

আরো পড়ুন: পরিবেশ বাঁচাতে একদিনে ৩৫ কোটি গাছ রোপণ

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, তার লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।

ইত্তেফাক/আরকেজি