শাহরুখ খান থেকে অবিরাম অনুপ্রেরণা পায় হলিউডের জনপ্রিয় তারকা জন সিনা

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২১:৫৯

বলিউডের বাদশা শাহরুখ খান হলিউডের জনপ্রিয় তারকা জন সিনার চোখে এক অনুপ্রেরণার উৎস। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখকে এক শব্দে জন সিনাকে বর্ণনা করতে বলা হলে তিনি বলেন, জন সিনা একজন “রকস্টার”, অত্যন্ত বিনয়ী ও সদয়।

এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় এবং জন সিনার নজরে আসে। সিনা এক্স (পূর্বে টুইটার)-এ লিখেন,

“আপনার সদয়তা ও আমাদের কথোপকথন আমি কখনও ভুলব না। ব্যক্তিগতভাবে এবং সারা বিশ্বের আপনার ভক্তদের মতো আমিও আপনার কাছ থেকে অবিরাম অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।”

জন সিনার শাহরুখ-ভক্তি নতুন নয়। ২০২৪ সালের জুলাইয়ে মুম্বাইয়ে অনন্ত আম্বানির বিয়েতে দু’জনের সাক্ষাৎ হয়, যা সিনা পরবর্তীতে “অত্যন্ত আবেগঘন ও অবিশ্বাস্য অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করেন।

ইত্তেফাক/এএম