১ পথে মিছে হাওয়া সেচে, বেতাল লোভে মান বেচে! এমন লোভী জাতে নিচু, পাবেই শেষে থুতু কিছু। ২ অতি কথক ভাবতে পারে ওর বাণীতে বিশ্ব হারে! কিন্তু অতি কথার বোঝা কিছুই আর না করে সোজা। শেষের দিকে কথক অতি নিজের ভাগে রাখেই ক্ষতি!