বিয়ের প্রলোভনে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বা, আসামি গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:২৬

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে ধর্ষণের ফলে কিশোরী ৭ মাসের অন্তঃস্বত্বার ঘটনায় প্রধান আসামি নাহিদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। নাহিদ উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামের নাছির শেখের ছেলে। 

সোমবার রাতে লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে অভিযানে গ্রেফতার হয় নাহিদ শেখ। মঙ্গলবার নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন : বাঘ দিবস: মানুষকে টেনে নিয়ে গেলো বাঘ

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর (১৫) সঙ্গে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাহিদ শেখের। চলতি বছরের ১২ জানুয়ারি চাচই গ্রামের মুক্তার শেখের বাড়িতে নিয়ে তার স্ত্রী সুফিয়া বেগমের সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করে সে। ধর্ষণের ফলে ওই কিশোরী ৭ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়ে। 

পরে ওই কিশোরীর পিতা নাহিদকে প্রধান আসামি করে লোহাগড়া থানায় গত ২৫ জুলাই রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণে সহযোগিতা করায় পরদিন আসামি সুফিয়া বেগমকে (৩৫) গ্রেফতার করে। 

ইত্তেফাক/কেআই