চন্দনাইশে মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:৩৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাকে মারধর করার অপরাধে এরফানুল হক (৩০) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার দোহাজারী ইউনিয়নের জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, এরফানুল হক প্রায় সময় তার মাকে মারধর এবং আনাহারে রাখত। ওইদিনও মাকে মারধর করার খবর পেয়ে এরফানুলকে আটক করেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার মনির উদ্দিন। 

পরে উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম বদরুদ্দোজা ভ্রাম্যমাণ আদলত বসিয়ে এরফানুলকে তিন মাসের কারাদণ্ড দেন। এরফানুলকে পরে জেল হাজতে প্রেরণ করেন। দোহাজারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মনির উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/কেআই