৬৮ পদে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:২১

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবোর্ড) অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩টি ক্যাটাগরিতে মোট ৬৮টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন, যার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। 

সকল পদের ক্ষেত্রেই প্রবেশনকাল শেষে ৪৩ হাজার ৫০০ টাকা এবং প্রবেশনকালীন সময়ে ৪১ হাজার ৮০০ টাকা বেতন-ভাতা নির্ধারিত হয়েছে। আবেদনকারীদের বয়সসীমা ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

১. সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি) - পদসংখ্যা: ৫৮: এই পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০-সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে।

২. সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-হিসাব/অর্থ-রাজস্ব) - পদসংখ্যা: ৬: এই পদে আবেদনের জন্য এমবিএ–সহ (হিসাবরক্ষণ/ফাইন্যান্স মেজর) ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০, অথবা ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০-সহ বিবিএ (চার বছরের কোর্স), অথবা সিএ (সার্টিফিকেট লেভেল)/ সিএমএ (সার্টিফিকেট লেভেল) যা কমার্স ব্যাকগ্রাউন্ডের ব্যাচেলর ডিগ্রি হতে হবে।

৩. সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) - পদসংখ্যা: ৪: এই পদের জন্য অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিকস অথবা ফিজিকসে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০-সহ বিএসসি ডিগ্রি বা ব্যাচেলর (অনার্স) ডিগ্রি (চার বছরের কোর্স) থাকতে হবে।

আবেদনের পদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। 

আবেদন ফরম পূরণের শেষ সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। আবেদন শুরু হবে ১৪ নভেম্বর ২০২৫, সকাল ১০: ০০টা থেকে এবং আবেদনের সর্বশেষ তারিখ ও সময় হলো ২৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫: ০০টা।

ইত্তেফাক/টিএইচ