আড়াইহাজারে ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:১৪

আড়াইহাজারে ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকালে এরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। আক্রান্তরা হলেন, উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ওছমান মোল্লার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ( ১৮) ও দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও চরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাস চালক মামুন (২৪)।

২জন রোগীর হাসপাতালে ভর্তি বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া বলেন, ‘আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য আলাদাভাবে একটি ওয়ার্ড চালু করা করেছি। ২৪ ঘন্টা আমাদের চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছি।’

আরও পড়ুন: নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

তিনি সকলকে আতংকিত না হওয়ার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, ডেঙ্গু সচেতনতার জন্য আমরা প্রতিদিনই সভা করে যাচ্ছি।

ইত্তেফাক/নূহু