কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২১

যুবকের জেল-জরিমানা

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কেশবপুরে এক যুবককে কারাদণ্ডসহ জরিমানা প্রদান করেছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের মান্নান মোড়লের ছেলে রাজু মোড়ল দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের চাঁদড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ঐ যুবককে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।