কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় খাল থেকে সাহেব আলী (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সীতাইকুন্ড খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাহেব আলী সীতাইকুন্ড গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, স্থানীয়রা সীতাইকুন্ড ব্রিজের নিচের খালে বৃদ্ধের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সাহেব আলী ভিক্ষাবৃত্তি করতেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
