ফরিদগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার তিন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২৬

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জে গৃহবধূ জাহেদা আক্তার মিশু হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিন জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নারিকেল তলা এলাকার একটি বাগান থেকে প্রধান আসামি সুজন ও আমজাদকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার হত্যা মামলার অপর আসামি তৌফিককে পুলিশ গ্রেফতার করে। থানার ওসি আব্দুর রকিব জানান, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে প্রধান আসামি সুজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট তিন আসামি গ্রেফতার হলো। উল্লেখ্য, সোমবার উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের চরমঘুয়া গ্রামের প্রবাসী সোহেলের স্ত্রী জাহেদা আক্তার মিশু বাবার বাড়িতে খুন হন। একই গ্রামে হরমন আলী বেপারী বাড়ির সেলিম ওরফে সাদ্দামের মেয়ে তিনি।