স্টাফ রিপোর্টার, বগুড়া
গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, ওসি তদন্ত রেজাউল করিম রেজাসহ শহরের সব পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
