রাজধানীর বুকে ফুটে উঠেছিল এক টুকরো বগুড়া

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ২০:৫৫

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ভিআইপি রোড ও কাকরাইলের ৪টি অডিটোরিয়ামে একযোগে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা-এর সাধারণ সভা, নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান।  

সমিতির সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মো. রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন—সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক লালু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম, বিজি প্রেসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক, মর্ডান মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম, সিটি এসবির ডিআইজি মীর আশরাফ আলী, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী শাহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আব্দুর রব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. এমদাদুল হক, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন মুকুল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন—সমিতির সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান দীপু, শোক প্রস্তাব উপস্থাপন করেন সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলমা তপন, গঠনতন্ত্র সংশোধনী উপস্থাপন করেন সহ-সভাপতি ড. এ কে এম আহসান হাবিব রুবেল এবং অডিট ও বাজেট উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক ড. মো. হালিম উল হক লিটন। এছাড়াও বক্তব্য দেন—সমিতির সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি ডা. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা ও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ কর্নেল (অব:) মো. জগলুল আহসান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং চীফ আফজাল হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক লিয়াকত আলী, ডাক অধিদপ্তরের পরিচালক আ স ম নাসিমুল ইসলাম লেমন, রেজিষ্ট্রেশন অধিদপ্তরের নওগাঁ জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম, এনএসআই’র অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক শামসুদ্দোহা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নুরুন্নবী রয়েল, শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ, ঢাকাস্থ বগুড়া আইনজীবী সমিতির সভাপতি মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল হোসাইন, বীমা ব্যক্তিত্ব মাকসুদুর হক মাসুম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, দপ্তর সম্পাদক এবং বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট কে এম হুমায়ুন ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, আইনজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী-শিল্পপতি, সমাজসেবক ও উদ্যোক্তাবৃন্দ।

এদিন মধ্যাহ্নভোজে দুই হাজারের বেশি বগুড়াবাসীকে আপ্যায়ন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শক স্রোতাকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন কনকচাঁপা, জিনিয়া জাফরিন লুইপা, সজল মাহমুদ, মেজবাহ বাপ্পি, ম্যাক আপেলসহ দেশবরেণ্য সঙ্গীতশিল্পীরা। শেষে লটারি ড্র পর্বের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।   

ইত্তেফাক/এসএএস