সিসিক মেয়রের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৫৭

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার নগর ভবনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ভারতীয় অর্থায়নে সিলেট নগরীতে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ পারস্পরিক বিষয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার রিভা গাক্সগুলী দাস বিকালে নগর ভবনে এলে তাকে স্বাগত জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

 

বৈঠক শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে আমার সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকে ভারত সরকারের অর্থায়নে সিলেট নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা হয়। বৈঠকে সিলেটে শিক্ষাক্ষেত্রে আরো উন্নয়নে ভারতের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

আরো পড়ুন : বাগেরহাটে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত

বৈঠকে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্যানেল মেয়র-১ ও সিটি কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুসহ সিসিকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি